বিশ্ব ইয়োগা দিবসের পোস্ট ইভেন্ট কর্মশালা-ডিসি হিল, চট্টগ্রাম
বিশ্ব ইয়োগা দিবসের পোস্ট ইভেন্ট কর্মশালা-ডিসি হিল, চট্টগ্রাম যোগ শুধু মাত্র শারিরিক ব্যায়াম বা কসরত নয় , বরং দেহ মন ও প্রাণের মধ্যে ভারসাম্য এনে আমাদের অন্তর্নিহিত ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটানোই যোগের লক্ষ্য ও শিক্ষা, আর তাই বিশ্ব ব্যাপী যোগের উপযোগিতার বিষয়'টি আজ সাদরে গ্রহনযোগ্য এবং প্রমানিত। গত ২১' শে জুন ছিলো বিশ্ব যোগ দিবস এই বছর যোগ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো "নারীর ক্ষমতায়নে যোগ" এই প্রতিপাদ্যকে সমাজের কল্যাণে যোগ'কে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক যোগ শিক্ষার অন্যতম জনপ্রিয় যোগ প্রশিক্ষণ প্লাটফর্ম সেল্ফ হিলিং হাব পরিবারের উদ্যোগে এবং চট্টগ্রামের স্বাস্থ্য সচেতনদের অতি প্রাচীন সংগঠন শতায়ু অংগনের তত্ত্বাবধানে ডি সি হিল প্রাঙ্গণে আগামী ২৮'শে জুন শুক্রবার বিশ্ব যোগ দিবস পোস্ট ইভেন্ট কর্মশালা আয়োজন হতে যাচ্ছে । এই কমন ইয়োগা প্রটোকল কর্মশালা পরিচালনা করবেন চট্টগ্রাম ইয়োগা একাডেমি এর প্রতিষ্ঠাতা ও প্রধান এবং s2h eu সার্টিফাইড এন্ড রেজিষ্ট্রার্ড ইন্টারন্যাশনাল ইয়োগা প্রশিক্ষক সুজন সেন গুপ্ত। শুদ্ধ ইয়োগা চর্চার সঠিক শিক্ষা প্রদানের আল...