প্রাণায়াম করে বাড়িয়ে নিন শরীর ও মনের ক্ষমতা
সমবৃত্তীয় প্রাণায়াম পদ্ধতি ও তার উপকারিতা আমাদের জীবনের নানা স্তরের সঙ্গে যুক্ত। আজকাল বেশিরভাগ মানুষই স্ট্রেস জনিত সমস্যায় ভুগছেন। করোনা অতিমারীর কারণে একটা টালমাটাল পরিস্থিতি সবে কিছুটা কাটিয়ে উঠেছি আমরা। তার সঙ্গে রয়েছে কাজের দুনিয়ার বাড়তে থাকা চাপ। অফিসের ডেডলাইন, টার্গেট এই সবের কারণে অনেক রকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে। ঘুম না হওয়া, হাইপার টেনশন, সুগার, প্রেসার বেড়েছে সব রকম সমস্যাই। আর তাই মন শান্ত রাখার জন্য সব বয়সের মানুষকেই নিয়মিত কিছু এক্সসারসাইজ করতেই হবে। যার মধ্যে অন্যতম হল ব্রিদিং এক্সসারসাইজ। কোভিডে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। এমনকী কোভিড সেরে যাওয়ার পরও বেশ কিছুদিন থেকে যাচ্ছে এই শ্বাসের সমস্যা। যে কারণে চিকিৎসকরা প্রাণায়মের পরামর্শ দিচ্ছেন। নিয়মিত এই প্রাণায়ম করলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে রক্তচাপও থাকবে নিয়ন্ত্রণে। দেখে নিন কোন কোন কারণে নিয়মিত শ্বাসযন্ত্রের ব্যায়াম অবশ্যই করা দরকার। ইয়োগা নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিবেন আমাদের আমন্ত্রিত অতিথি #Mina Chowdhury (Yoga Trainer) আমাদের সাথেই থাকুন... ইয়োগা, ন্যাচারোপ্যাথি এবং লাইফ স্টা...