যোগ শিক্ষা ভিডিও (পর্ব ৭) - জানুশিরাসন (Janusirsasana) - DIY Yoga with Samira Aziz, Yoga Prity


যে আসনে অবস্থানের সময় জানু অর্থাত্‍ হাঁটুর উপর শির অর্থাত্‍ মাথা রাখতে হয়, সেই আসনকে বলা হয় জানুশিরাসন। আসনটি মেরুদণ্ড ও পেটের জন্য বিশেষ উপকারী। এ আসন অভ্যাস রাখলে মেরুদণ্ডের হাড়ের সংযোগস্থল নমনীয় থাকে এবং মেরুদণ্ডসংলগ্ন স্নায়ুমণ্ডলী ও দু’পাশের পেশী সবল ও সক্রিয় থাকে। মেরুদণ্ড সুস্থ ও নমনীয় থাকলে গ্রন্থি ও স্নায়ুতন্ত্রের কাজ স্বাভাবিক থাকে। বিশেষ করে অগ্ন্যাশয়, মূত্রাশয়, প্রজনন প্রভৃতি গ্রন্থিগুলো সতেজ ও কর্মক্ষম থাকে। বহুমূত্র রোগীর আসনটি করা অবশ্য দরকার। আসনটি হাত, পা, পেট ও বস্তিপ্রদেশের পেশী ও স্নায়ুজাল সতেজ ও সক্রিয় রাখে, জঠরাগ্নি বৃদ্ধি করে, অজীর্ণ, কোষ্ঠবদ্ধতা, বহুমূত্র, স্বপ্নদোষ, অর্শ প্রভৃতি রোগ কোনদিন হতে দেয় না। উপরন্তু উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং পেট ও কোমরের অপ্রয়োজনীয় মেদ কমিয়ে দেহের গড়ন সুন্দর করে। কিশোর-কিশোরীদের লম্বা হতে সাহায্য করে। • ট্রেইনার নামঃ সামায়রা আজিজ - ইয়োগা প্রশিক্ষক, সেলফ হিলিং হাব • সাবজেক্টঃ ইয়োগা আসন / Yoga Asana / Yoga Pose / DIY Yoga • ইয়োগা আসনঃ বীরভদ্রাসন(Virabhadrasana) • ভিডিও টাইটেলঃ যোগ শিক্ষা ভিডিও (পর্ব ৭) - জানুশিরাসন(Janusirsasana) - Yoga with Samira • হ্যাস্ট্যাগঃ #সামায়রা #আজিজ #অর্ধকোটিচক্রাসন #বৃক্ষাসন #selfhealinghub #YogaBeginners #ArdhakatiChakrasana #বীরভদ্রাসন #Lotusposition #Virabhadrasana #janusirsasana যেভাবে করতে হবে: সামনের দিকে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে গোড়ালি দু’পায়ের সংযোগস্থলে রাখুন। ডান পায়ের পাতার নিচের দিকটা বাঁ উরুর সঙ্গে লেগে থাকবে। বাঁ পা পূর্বাবস্থায় সামনের দিকে ছড়িয়ে থাকবে এবং হাঁটুর নিচের দিকটা মেঝের সঙ্গে লেগে থাকবে। এবার দু’হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। এখন কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে কপাল বাঁ পায়ের হাঁটুতে এবং দু’ কনুই বাঁ পায়ের দু’পাশে মেঝেতে রাখুন। বাঁ হাঁটু যেন না ভাঙে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ সেঃ থেকে ৩০ সেঃ এই অবস্থায় থাকুন। এবার হাত আলগা করে আস্তে আস্তে সোজা হয়ে বসুন। ডান পা সামনের দিকে ছড়িয়ে দিন। এখন বাঁ পায়ের হাঁটু ভেঙে গোড়ালি দু’পায়ের সংযোগস্থলে রেখে দু’হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরে কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে কপাল ডান পায়ের হাঁটুতে এবং দু’ কনুই ডান পায়ের দু’পাশে মেঝেতে রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে পূর্বের মতো ২০ সেঃ থেকে ৩০ সেঃ এই অবস্থায় থাকুন। এভাবে পা বদল করে করে আসনটি ৪ থেকে ৬ বার করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন। প্রথম প্রথম দু’একদিন হয়তো কপাল ও কনুই ঠিক জায়গায় যাবে না। সহজভাবে যতটুকু হয় ততটুকুই করুন। দু’চার দিন অভ্যাসের পর ঠিক হয়ে যাবে। ভালোমত অভ্যাস হয়ে গেলে প্রতিবার অভ্যাসের সময় বাড়ানো যেতে পারে, তবে কোন মতেই যেন এক মিনিটের বেশি না হয়। এ আসনটি অভ্যাসের আগে বা পরে এমন একটি আসন করা উচিৎ যাতে মেরুদণ্ড পেছনদিকে বাঁকানো যায়। ********* এই সিরিজের অন্নান্য ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারেনঃ • ঘরে বসে ইয়োগা (পর্ব ১) - বৃক্ষাসন (Vrikshasana) - Yoga For Beginners @ https://youtu.be/AHan1BPnGsM • সুস্থ থাকতে ইয়োগা (পর্ব ২) - আসান নাম(তাড়াসন) - Basic Yoga Poses @ https://youtu.be/6IngoCPBqkM • ঘরে বসে যোগব্যায়াম (পর্ব ৩) - ত্রিকোণাসন(Trikonasana) - Yoga Exercises @ https://youtu.be/FQyQ0Vq3ilk • যোগাসনের দেহভঙ্গিমা (পর্ব ৪) - অর্ধকোটি চক্রাসন(Ardhakati Chakrasana) - Yoga Practice @ https://youtu.be/y5sndA4tEls • ঘরে বসে যোগ ব্যায়াম (পর্ব ৫) - পদ্মাসন(Lotus position) - DIY Yoga @ https://youtu.be/bstPdM5TxDg • ফ্রি হ্যান্ড ব্যায়াম (পর্ব ৬) - বীরভদ্রাসন(Virabhadrasana) - Learning Yoga @ https://youtu.be/DIEiOH3y870 • যোগ শিক্ষা ভিডিও (পর্ব ৭) - জানুশিরাসন(Asan Name) - Yoga with Samira @ https://youtu.be/uXXFmCFddXs • ঘরে বসে ইয়োগা (পর্ব ৮) - পরিঘাসন (Parighasana) - Yoga For Beginners @ https://youtu.be/3nGYWwjc3VE ********* #সামায়রা #আজিজ #Vrikshasana #তাড়াসন #selfhealinghub #YogaBeginners #tadasana
যোগ শিক্ষা ভিডিও (পর্ব ৭) - জানুশিরাসন (Janusirsasana) - DIY Yoga with Samira Aziz, Yoga Prity
by Self Healing Hub

Comments

Popular posts from this blog

হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি। (সহীহ মুসলিম, হাদীস: ২৭২১)

সুপ্ত বজ্রাসন - ঘরে বসে নিজেই শিখুন ইয়োগা, পর্ব ১ - Supto Bojrashon - Self Healing Hub