আয়ুর্বেদিক সেমিনার ও ইফতার সন্ধ্যা | ফ্রি ইয়োগা ক্লাস ঘোষণা


রোগ নিরাময়ে আয়ুর্বেদিক সেমিনার ও ইফতার সন্ধ্যা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি মিরপুর-১১ এর রিদ্ধি প্রকাশনীতে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপস্থিত সকল সম্মানিত অতিথি, স্বাস্থ্যসচেতন অংশগ্রহণকারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের কারণে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত, আন্তরিক এবং অর্থবহ। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে EiP Meditation কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের আত্মউন্নয়ন, মানসিক প্রশান্তি এবং সচেতন জীবনচর্চার পথচলাকে আরও শক্ত ভিত্তি দেয়। এছাড়াও ঘোষণা করা হয়েছে যে এখন থেকে মিরপুর-১১ এর রিদ্ধি প্রকাশনীতে প্রতি শুক্র ও শনিবার Self Healing Hub-এর ফ্রি ফিজিক্যাল যোগা ক্লাস নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। যারা সুস্থ জীবনধারা গড়ে তুলতে আগ্রহী, তারা এই ক্লাসে অংশ নিতে পারবেন। Self Healing Hub প্রাকৃতিক চিকিৎসা, সচেতন জীবনধারা এবং সমন্বিত সুস্থতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
আয়ুর্বেদিক সেমিনার ও ইফতার সন্ধ্যা | ফ্রি ইয়োগা ক্লাস ঘোষণা
by Self Healing Hub

Comments

Popular posts from this blog

সুপ্ত বজ্রাসন - ঘরে বসে নিজেই শিখুন ইয়োগা, পর্ব ১ - Supto Bojrashon - Self Healing Hub

হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি। (সহীহ মুসলিম, হাদীস: ২৭২১)